১) ২০২৩-২৪ অর্থবছরে ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) সিএসআর কার্যক্রমের নিম্নলিখিত তথ্যগুলো পেতে চাই-
ক. সিএসআর কার্যক্রমে মোট কত টাকা ব্যয় করা হয়েছে তার প্রমাণসহ তথ্য পেতে চাই।
খ. মোট কতটি খাতে কত টাকা দেয়া হয়েছে খাতওয়ারি আলাদাভাবে বিস্তারিত পেতে চাই।
গ. যে নীতিমালার আলোকে সিএসআর কার্যক্রম চালানো হয় সেই নীতিমালার কপি পেতে চাই।
ঘ. মোট মুনাফার কত শতাংশ সিএসআর কার্যক্রমে ব্যয় করা হয়েছে তার বিস্তারিত পেতে চাই।
ঙ. সিএসআর কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যে দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত (দরপত্রের কপি, যতগুলো সিডিউল বিক্রি হয়েছে তার সংখ্যা ও যে সব প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করেছে সেসব প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, দরপত্র ওপেনিং শীট, দরপত্র মূল্যায়ণ কমিটির সিদ্ধান্তপত্র, কার্যাদেশের কপি) পেতে চাই। এছাড়া দরপত্রে অংশ নেয়া ব্যক্তি/ প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের ক্ষেত্রে যে নীতিমালা অনুসরণ করা হয়েছে তার বিস্তারিত পেতে চাই। কার্যাদেশ পাওয়া প্রতিষ্ঠানে ব্যাংক কর্তৃক পরিদর্শন প্রতিবেদন পেতে চাই।
চ. কোন খাতে কোন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কত টাকার কাজ দেয়া হয়েছে সেই ব্যক্তি/প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার পেতে চাই।
এছাড়া, ২) ক. গত তিন অর্থবছরে সিএসআর কার্যক্রমে ব্যয় হওয়া টাকার বিস্তারিত (যে যে খাতে যত টাকা ব্যয়) পেতে চাই।
খ. গত তিন অর্থবছরে সিএসআর কার্যক্রমে ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক যে দরপত্র আহবান করা হয়েছে তার কপি, যতগুলো সিডিউল বিক্রি হয়েছে তার সংখ্যা ও যে সব প্রতিষ্ঠান সিডিউল ক্রয় করেছে সেসব প্রতিষ্ঠানের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর, দরপত্র ওপেনিং শীট ও দরপত্র মূল্যায়ণ কমিটির সিদ্ধান্তপত্র পেতে চাই।